1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জে মুড়ির বস্তায় লেবেল না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি –

মুন্সীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মুড়ির কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা বারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহর বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফিরিঙ্গি বাজারের মেসার্স বিসমিল্লাহ ফুডস নামের এক মুড়ির কারখানায় মনিটরিং কালে দেখা গেছে মুড়ির বস্তায় কোন প্রকার লেবেল দেয়া হচ্ছে না। মুড়ির বস্তায় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমাণ, এম আর পি কিছুই উল্লেখ করা হচ্ছে না। এই অপরাধে প্রতিষ্ঠান টিকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় মুড়ির বস্তায় সঠিকভাবে লেবেল এবং উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মুড়ির পরিমাণ ও এম আর পি উল্লেখ করার নির্দেশ দেয়া হয়। এর আগে তিনি মুন্সীগঞ্জ শহর বাজারের বিভিন্ন দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশ দেন। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট