1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

মুন্সিগঞ্জে ভাতাবৃদ্ধি সহ ৭দফা দাবিতে প্রাণি সম্পদ টেকনিশিয়ানদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:
বেতন-ভাতা বৃদ্ধি সহ ৭দফা দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ফটকের সামনে এআইটি কল্যাণ সমিটির ব্যানারে একর্মসূচি পালন হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশনেয় জেলা বিভিন্ন ইউনিয়নের এআই টেকনেশিয়ানরা।

মানববন্ধনকারীর জানান, মাত্র ২হাজার টাকা সম্মানিতে কাজ করতে হচ্ছে এআই টেকনিশিয়ানদের, বারবার প্রতিশ্রুতি দিয়েও ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। দাবি দাওয়ার আদায়ের জন্য ৯মাস ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হচ্ছে। তবুও মন্ত্রনায়ল কর্নপাত করছে না, বরং বিভিন্ন জায়গায় এআই টেকনিশিয়ানদের দমনপীড়ণ করা হচ্ছে। তারা আরো বলেন, দ্রুত বেতন বৃদ্ধি সহ, একই ইউনিয়নে একাধিক নিয়োগ বাতিল, বেসরকারী কোম্পানির কৃত্রিম প্রজনন শিথিল, প্রয়োজন মত সিমন সরবরাহ, সরকারি সিমনের অপপ্রচার রোধ, যোগ্যতা অনই এআইটিদের এফএ পদে নিয়োগ সহ ৭দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হওযা পর্যন্ত কর্মবিরতি ও কর্মসূচি চলবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এআইটি কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আজাদ হোসেন, কার্যকরি সভাপকি মো: মাসুদ করিম, ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী জিন্নাহ, বিশেষ সম্পাদক প্রদীপ কুমার রায়, মুন্সিগঞ্জ কমিটি সভাপতি মো: আশরাফুল আলম, কার্যকরি সভাপতি জাকির হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট