1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী টঙ্গীবাড়ীতে অসহায় দিনমজুরের বসত বাড়ি দখল, প্রশাসনের সহায়তা না পেয়ে ছোট শিশু নিয়ে রাস্তায় ঘুরছে ভুক্তভোগী ওসমান হাদির উপর গুলি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে – জালাল উদ্দীন  টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া  ঐতিহ্য হারানোর পথে হাসাইল মৎস্য আড়ত প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক টঙ্গীবাড়ীতে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ১ সরকারি ব্যাংকে ঘুষের অভিযোগ—অগ্রণী ব্যাংক শাখার বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের

টঙ্গিবাড়ী থানায় ঢুকে মামলা নিস্পত্তি করতে এসআইকে হুমকি , ভূয়া মেজর গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী থানায় ঢুকে মামলা নিস্পত্তি করতে এসআইকে হুমকি , ভূয়া মেজর গ্রেফতার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি- মেজর পরিচয় দিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় এসে একটি মামলা দ্রুত নিস্পত্তি করতে এসআইকে হুমকি দেওয়ার ঘটনায় এক ভূয়া মেজরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ভূয়া মেজর মোস্তফা হোসেন (৪১) টঙ্গিবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) সাড়ে ১২ টার দিকে সেফালি আক্তার বৃষ্টি নামের এক নারীর সাথে টঙ্গিবাড়ী থানায় আসে ওই ভূয়া মেজর। এ সময় সে ওই নারীর আদালতে দায়ের করা পিটিশন মামলা নং ৪০৯/২০২৪ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য উত্তেজিত মুলক কথা বার্তা বলে এস আই আঃ রহিম মোল্লাকে হুমকি দেয় এবং তার সাথে থাকা ওয়াকীটকি সেট প্রদর্শন করে নিজেকে মেজর রায়হান পরিচয় দেয়। এ সময় টঙ্গিবাড়ী অফিসার ইনচার্জ ওই ভূয়া মেজরকে জিজ্ঞাসাবাদ করিলে সে পুনরায় নিজেকে মেজর রায়হান পরিচয় দিয়ে ওয়াকিটকি সেট প্রদর্শন করে।

এ সময় মেজর রায়হান পরিচয়দানকারীর কথা বার্তা আচার আচরণে সন্দেহ হলে অফিসার ইনচার্জ বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করিলে একপর্যায়ে সে নিজের প্রকৃত নাম ঠিকানা প্রকাশ করে নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ক্লার্ক বলিয়া পরিচয় দেয় এবং অবসরের সার্টিফিকেট বহি প্রদর্শন করে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী ওসি মুন্সীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পকে অবহিত করিলে সেনা ক্যাম্পে কর্মরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার তৌহিদুল ইসলাম টঙ্গিবাড়ী থানায় এসে মোস্তফাকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ক্লার্ক বলিয়া সনাক্ত করেন। এ ঘটনায় ওয়াকিটকি সেট ও তার অবসর সার্টিফিকেট বহি ও ব্যবহৃত মোবাইল জব্দ করে তাকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, ভূয়া মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট