1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি ও খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের দক্ষিণ রায়পুর মৌজার সরকারি খাস জমি ও খেলার মাঠ ভূমি দস্যু হতে পুনরুদ্ধার ও তৃনমূল কৃষকের মাঝে বন্টনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার (১৬ মার্চ) বিকেল ৪ঃ৩০ মিনিটে বেতকা দক্ষিন রায়পুর ইছামতী নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা জানান, আওয়ামী কৃষক লীগ নেতা স্বপন খান দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে জোড় পূর্বক বেতকা রায়পুরের প্রায় ২০ একর খাস জমি ভোগ করে আসছে। এছাড়াও এখানে যে খেলার মাঠ টি ছিলো সেই মাঠে খেলতে গেলে ছেলেদের মারধর ও হুমকি প্রদান করে অভিযুক্ত স্বপন খান৷ এলাকাবাসী আরো জানায়,মাদক ব্যবসা, নারী ব্যবসা সহ নানা অপকর্ম করে এলাকার দুর্নাম করেছে এই স্বপন। স্থানীয় নায়েবের কাছে গিয়েও কোনো প্রতিকার না পেয়ে সর্বশেষ ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এই ভূমিখোর স্বপনের থেকে এই জমি উদ্ধার করে স্থানীয় অসহায় কৃষকের মাঝে বন্টন করে দিলে আমরা খুশি হবো এছাড়াও ছেলেদের খেলার মাঠ টি পুনরুদ্ধার করে তাদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন খান মুঠোফোনে জানান,আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমাদের জমিতেই আমি চাষাবাদ করে থাকি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট