1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

টঙ্গিবাড়ীতে রাতের আধাঁরে ভুট্টা গাছ কর্তন; প্রায় দের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে রাতের আধাঁরে ভুট্টা গাছ কর্তন; প্রায় দের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে রাতের আঁধারে ভুট্টা গাছ কর্তন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। যাহার ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা । এ ঘটনায় জমির মালিক মোসাম্মত হালিমা বেগম বাদী হয়ে সুলতান আহমেদ (৪৫)ও তার স্ত্রী তাহমিনা বেগম (৪০) এর বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করেন। জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামের মৃত খোরশেদ মাতবরের স্ত্রী মোসাম্মত হালিমা বেগমের সাথে ওই এলাকার মৃত মান্নান মাতবর এর ছেলে সুলতান আহমেদ এর জমি নিয়ে বিরোধ চলছিলো । এরই জেরে গত শনিবার (৫এপ্রিল) গভীর রাতে সুলতান গংরা হালিমা বেগম এর রোপনকৃত ভুট্টা গাছ কর্তন করে চলে যায়।

হালিমা বেগম জানান, আমার স্বামী নেই আমার নামে ৪১শতাংশ জমি সরকারের নিকট থেকে লিজ নেওয়া । এই জমিটি আমার দেবর সুলতান আহমেদ জোর করে দখল করার চেষ্টা চালাচ্ছে । এর পূর্বে আমার রোপনকৃত সরিষা ও গম গাছ গুলো বিষ দিয়ে জ্বলিয়ে দিয়েছে । এছাড়াও সুলতান আহমেদ গংরা আমাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিচ্ছে । টঙ্গিবাড়ী থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট