1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ
আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ীর সর্বস্তরের মুসলিম উম্মাহর আয়োজনে শুক্রবার বাদ জুমআ বেশনাল চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বক্তারা। এছাড়াও যে সমস্থ দোকানে ইসরায়েলি পন্য বিক্রি হবে সেই দোকান থেকে কেনাকাটা বন্ধের জন্য এলাকাবাসী কে অনুরোধ করেন বক্তারা। সমাবেশ শেষে নিরিহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা কামারখাড়া, হযরত মাওলানা মুফতী ইসমাইল সাহেব শাইখুল হাদিস জামিয়া মাহমুদিয়া সেরাজাবাদ মাদরাসা, মুফতি ইমদাদুল হক আরেফী ইমাম ও খতিব দিঘীরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আমিনুল ইসলাম মুহতামিম বেশনাল মদিনাতুল উলুম মাদ্রাসা, হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব ইমাম ও খতিব বাঘিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব ইমাম ও খতিব কামারখারা কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ ও অত্র অঞ্চলের সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট