1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে অর্ধশতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে সংবর্ধনা দিলো টঙ্গীবাড়ী প্রেসক্লাব টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

টঙ্গীবাড়িতে মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপন সরদার মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘ মাঠে খেলা উদ্বোধন করেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা। উদ্বোধনী খেলায় স্বাগতিক মটুকপুর বনাম রব নগর কান্দির মধ্যকার খেলায় স্বাগতিক মটুকপুর কে ২-০ গোলে পরাজিত করে রব নগরকান্দি। মটুকপুর পল্লী উন্নয়ন যুব সমাজ সেবা সংঘের সভাপতি শরিফুজ্জামান রিপন পাঠানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ওসমান গনি মামুন, মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক সুমন বেপারি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি নুর ইসলাম বেপারী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো: নুরুল আমিন বেপারি, মটুকপুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেপারী, আতিক বেপারি, বাবু বেপারি, মো: শরীফ বেপারি, আলি আক্কাস বেপারি, ক্লাবের ক্রীড়া সম্পাদক সাচ্চি বেপারি, নিলয় বেপারি, রিফাত বেপারি, সায়েম বেপারি, সজিব রায়হান সহ আরো অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট