1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও খাবার বিতরণ  

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়। শনিবার (১৪জুন) দুপুর ১ টায় উপজেলার কামারখাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাগবাড়ি দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। উপজেলা বিএনপির ১নং সদস্য মো: দিনাজ খান এর আয়োজনে কামারখাড় ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক শেখ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম নিক্সন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুর জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু,বিএনপি নেতা শামীম মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান সরদার, কামারখাড়া ইউনিয়ন বিএনপি নেতা মো: জাকির দেওয়ান,এডভোকেট হুমায়ুন কবির,শাহ আলম শেখ,আবিদুর বেপারি, আমিনুল হালদার, জাহাঙ্গীর ঢালী,মহিউদ্দিন শেখ,মোক্তার শেখ,বাবুল হালদার, মো: মামুন মোল্লা,জাহাঙ্গীর মাতবর,যুবদল নেতা নজরুল মোল্লা,আব্দুল করিম সুমন,সাইফুল ইসলাম, শেখ কামাল সহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট