1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মাইক্রোবাস-বাস দুর্ঘটনা, নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মাইক্রোবাস-বাস দুর্ঘটনা, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

 

শুক্রবার (২০ জুন) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপারা এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে থামানো একটি প্রাইভেটকারের বিকল চাকা ঠিক করছিলেন চালক। চালকের সহযোগী এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস প্রাইভেটকারের পেছনে এসে ধাক্কা দেয় এবং মাইক্রোবাসের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের চালকের সহযোগী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত। আহত হন আরও চার জন।

 

আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ। অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট