1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু 

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) বন্দি অবস্থায় মারা গেছেন। জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু তখন আর বাঁচানো যায়নি। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানিয়েছেন, বুকের ব্যাথার কারণে রবিবার ভোর রাত সাড়ে ৩ টায় জেলখানা থেকে হাসাপাতালে নিলে ৪ টার দিকে মারা যান। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি।

আর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর চারটার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫/৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, ভর্তি রাখার সময়ই পাওয়া যায়নি।

জেল সুপার বলেন, রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। জনাব নান্নুর তিন কন্যা রয়েছেন, দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।

সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। গ্রেফতারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, বন্দি অবস্থায় মারা যাওয়া সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং ৩১ (৮) ২০২৪ । এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট