1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জন্মদিনে গাছের চারা রোপণ করলেন সাংবাদিক মাসুম

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

জন্মদিনে গাছের চারা রোপণ করলেন সাংবাদিক মাসুম

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন সাংবাদিক, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠক মো. মাসুম। নিজের জন্মদিন উপলক্ষে পরিবেশ রক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি।

শুক্রবার, ১ আগস্ট (পবিত্র জুমার দিন), টঙ্গিবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সড়কের পার্শ্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মো. মাসুম মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর দিঘিরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, এবং মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে সাফল্যের সাথে তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ, সাংবাদিক সুমন হাওলাদার, রাব্বি সরদার, টঙ্গিবাড়ী উপজেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, শরীফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট