1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী টঙ্গীবাড়ীতে অসহায় দিনমজুরের বসত বাড়ি দখল, প্রশাসনের সহায়তা না পেয়ে ছোট শিশু নিয়ে রাস্তায় ঘুরছে ভুক্তভোগী ওসমান হাদির উপর গুলি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে – জালাল উদ্দীন  টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া  ঐতিহ্য হারানোর পথে হাসাইল মৎস্য আড়ত প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক টঙ্গীবাড়ীতে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ১ সরকারি ব্যাংকে ঘুষের অভিযোগ—অগ্রণী ব্যাংক শাখার বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের

অন্যের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

অন্যের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ

মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন চাপ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আশেদ পাইক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাধা দিতে গেলে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী মো. আজাহার জানান, উপজেলার যশলং মৌজায় তিনি এবং চাচাতো ভাইয়ের পৈতৃক ওয়ারিশ সূত্রে মোট ৪৫ শতাংশ জমি পান। এ বিষয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা চলমান। আদালত থেকে উভয়পক্ষকে মামলা চলমান থাকা অবস্থায় স্থাপনা নির্মাণ না করার আদেশ দেন। কিন্তু এ আদেশ অমান্য করে আশেক পাইক ক্ষমতার বলে জোরপূর্বক ওই জমিতে পাকা ভবন নির্মাণ করছেন।

মো. আজহারের অভিযোগ, ভবন নির্মাণে বাধা দিতে গেলে আশেক পাইক তাকে এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাচ্ছেন। অভিযুক্ত আশেক পাইক এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন খান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক (এএসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিবাদী আশেক পাইককে কাজ বন্ধ করার কথা বলে দিয়েছি। তারপরেও যদি আইন অমান্য করে কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ এর অফিসিয়াল মোবাইল ফোনে কল দিলে তার সহকারি মো. রতন ফোন রিসিভ করে বলেন, এটা আমাদের এখতিয়ার ভুক্ত নয়, এটা থানার এখতিয়ার। যদি এসিল্যান্ড অফিস বরাবর কোনো অভিযোগ দেয়া থাকে তাহলে হেয়ারিং এর দিন দেখা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট