1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গিবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য অপপ্রচার

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

টঙ্গিবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে এক ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানাগেছে, টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক ব্যাপারী কে ফাসানোর জন্য একটি মহল বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, সুমন চেয়ারম্যান কে মেরে ফেলার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আবু সিদ্দিক বেপারি দায়িত্ব পালন করে আসছেন। তিনি খুবই ভালো লোক। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। একবার তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার চিরকুট আবার ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন এবং সর্বশেষ নারী দিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। একজন সম্মানিত লোক কে গায়েল করতে একের পর এক অপপ্রচার হুমকি কখনোই কাম্য নয়।

 

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক ব্যাপারী বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নিহত হবার পর আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল প্রতিহিংসায় আমাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । কয়েক মাস পূর্বে ইউনিয়ন পরিষদে একটি চিরকুটে আমাকে প্রাণ নাশের হুমকি লিখে অফিসের ভিতর ফেলে রাখে, সাবেক চেয়ারম্যান সুমন হাওলাদার কে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাকেও সেভাবে গুলি করে হত্যা করা হবে। পরে আমি প্রাণ রক্ষাতে টঙ্গীবাড়ী থানায় একটি জিডি করি এবং বিষয়টি বিভিন্ন প্রশাসন ও জনগণকে অবহিত করি । এর কিছুদিন পর ইউনিয়ন পরিষদে ব্যবহৃত বৈদ্যুতিক মিটারের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় । আমার সাথে প্রতিহিংসায় কোনভাবে সুবিধা করতে না পারায় সর্বশেষ এক বিধবা নারীকে দিয়ে আমার মান সম্মান নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে । আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর থেকেই তারা আমাকে কোন ভাবে মেনে নিতে পারছে না, যার কারণে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি এ অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট