1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার এর আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশন এর অর্থায়নে ও টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার (২৩ আগস্ট) কামারখাড়া ইউনিয়ন পরিষদের মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ক্যাম্প। কামারখাড়া ইউনিয়নের প্রায় ২০০ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরিক্ষা,ব্লাড প্রেসার পরিক্ষা ও ওজন পরিমাপের সেবা প্রদান করা হয়।

 

জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন বলেন,

২০১৫ সাল থেকে জ্ঞানের আলো পাঠাগার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচি তারই ধারাবাহিক অংশ। আমরা চাই মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাক।

কামারখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান মন্টু বলেন আজকের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি খুবই সময়োপযোগী। এ ধরনের উদ্যোগ মানুষকে স্বাস্থ্য সচেতন করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

 

এসময় সংগঠনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট