1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক রাসেলের পাশে দাড়ালেন ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলম চমক

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত তরুণ লেখক ও সাংবাদিক শেখ রাসেল ফখরুদ্দীন’র পাশে দাড়িয়েছেন ইতালীতে অবস্থানরত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বাসিন্দা সাবেক সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক। তিনি নিজেও দীর্ঘদিন সিরাজদিখান উপজেলায় সাংবাদিকতা করেছিলেন।এক বছর পূর্বে তিনি ইতালিতে পাড়ি জমান।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিক ও সংগঠক শেখ রাসেল ফখরুদ্দীন’র ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর দেখতে পান। খবরে শেখ রাসেল অর্থাভাবে তার চিকিৎসার খরচ যোগাতে না পেরে অসহায় জীবন যাপন করছেন জানতে পেরে ইতালী থেকে সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক শেখ রাসেলের সার্বিক খোঁজ খবর নেন এবং পঁচিশ হাজার টাকা মানবিক সহায়তা পাঠান।

 

চমক জানান, আমি নিজেও একজন সংবাদকর্মী ছিলাম বর্তমানে আমার আরেক সহকর্মী রাসেল অসুস্থ তাঁর এই বিপদে আমি পাশে দাড়াতে পেরে গর্বিত৷ আমি আশা রাখবো সবাই রাসেলের পাশে দাড়ালে রাসেল সুস্থ হয়ে ওঠবে।

 

ক্যান্সার আক্রান্ত রাসেল আবেগাপ্লুত হয়ে পরেন এবং তিনি সহকর্মী চমকসহ যারা তার পাশে দাড়িয়েছেন তিনি তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি সবার কাছে দোয়া ও সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট