1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গীবাড়ীতে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী  (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে নদীভাঙনের স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চৌসার, জুনিসার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

 

মানববন্ধনকারীরা জানান, পদ্মার শাখা নদীতে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে নদীভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়, ফলে আমাদের মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে।

 

মানববন্ধনে বক্তারা আরো বলেন, “প্রতিবছরই আমরা ভাঙনের শিকার হই। বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি। আমরা অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ চাই।”

 

তারা আরোও বলেন, চৌসার গ্রামের পূর্ব এবং পশ্চিম পার্শ্বে স্থায়ী বেড়িবাধ থাকলেও আমাদের গ্রামের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী কোনো বেড়িবাঁধের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরাও অংশগ্রহণ করেন। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

চৌসার গ্রামে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর এই শান্তিপূর্ণ কর্মসূচি নতুন করে সচেতনতার সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট