1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গিবাড়ীতে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে দুই বন্ধু মিলে ৮০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় আহত বৃদ্ধ টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এর আগে সোমবার বেলা ১১টার দিকে বৃদ্ধকে তার জমিতে পিটিয়ে জখম করে তার প্রতিবেশী আনোয়ার ঢালী ও তার বন্ধু তাজমহল ঢালী।
ভুক্তভোগী বৃদ্ধ মোঃ দ্বীন ইসলাম হাওলাদার (৮০) বলেন, দীর্ঘদিন যাবৎ জায়গা-সম্পত্তি নিয়া আমার সাথে প্রতিবেশী আনোয়ার ঢালীর বিরোধ চলতেছে। আমি ২২ বছর আগে পাশের গ্রাম হতে এসে এ এলাকায় জমি কিনে বসবাস শুরু করি। এ এলাকায় জমি কিনার পর হতেই ওরা আমাকে মারধোর করে আসছে। সোমবার আমার বসত বাড়ির পাশে আমার জমিতে আমি গরুর ঘাস কাটতে গেলে আউটশাহী গ্রামের আনোয়ার ঢালী ও তার বন্ধু তাজমহল মিলে আমাকে প্রথমে কিল, ঘুষি মারতে থাকে পরে একজন আমাকে ধরে রাখে অপরজন কাফিলা গাছের ডাল দিয়ে পিটিয়ে আমার হাত পিঠ ফাটিয়ে ফেলে।
এ ব্যাপারে দ্বীন ইসলাম হাওলাদার এর নাতিন মারিয়া বলেন, ঘটনার সময় আমি আর আমার নানা ছাড়া আর কেউ বাড়ি ছিলো না। আমার নানাকে ওরা মারতেছে নানার কান্না শুনে আমি আমাদের বাড়ির পাশের জমিতে গিয়ে মোবাইলে ভিডিও করতে থাকলে ওরা আমাকে বলে তোর রেপ করে মেরে কচুরীর নিচে ঢুকিয়ে রাখবো।
দ্বীন ইসলাম হাওলাদারের মেয়ে শারমিন বলেন, আমার একমাত্র ভাই কোরিয়া প্রবাসী। আমার সকল বোনদের বিয়ে হয়ে গেছে। বাবা আর মা বাড়িতে থাকে। সোমবার মাও বাড়িতে ছিলো না। বাবা একা বাড়িতে থাকায় এবং আমাদের জমিতে ঘাস কাটতে গেলে ওরা আমার বাবা বৃদ্ধ মানুষটাকে অমানবিকভাবে মেরেছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এসআই আঃ রহিম বলেন, ঘটনাস্থলে গিয়ে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়াছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তাং-২-০৯-২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট