1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী টঙ্গীবাড়ীতে অসহায় দিনমজুরের বসত বাড়ি দখল, প্রশাসনের সহায়তা না পেয়ে ছোট শিশু নিয়ে রাস্তায় ঘুরছে ভুক্তভোগী ওসমান হাদির উপর গুলি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে – জালাল উদ্দীন  টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া  ঐতিহ্য হারানোর পথে হাসাইল মৎস্য আড়ত প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক টঙ্গীবাড়ীতে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ১ সরকারি ব্যাংকে ঘুষের অভিযোগ—অগ্রণী ব্যাংক শাখার বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের

আড়িয়লে হাসিখুশি ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

টঙ্গীবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাসি খুশি ক্লাব আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর জমকালো ফাইনাল খেলা।

 

গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলার মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

 

হাসিখুশি ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি হোসেন বেপাড়ীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংগঠক অনিক শেখের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

 

টুর্নামেন্টের উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারী।

 

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান সেন্টু মেম্বার, মেহেদী হাসান মিন্টু, হাজী মজিবর শেখ, মিরাজ শেখ রানা, মোঃ মোসলেম শেখ, আঃ সত্তার শেখ, বিল্লাল মাদবর, আলমাছ বেপারী, আবু বাক্কার শেখ, নুর ইসলাম খাজা, সাইফুল ইসলাম, জশিম মোল্লা। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ হাসান শেখ, মিলন শেখ, হান্নান হাওলাদার, নুর হোসেন মৃধা, মোঃ আরিফ শেখ, লিটন মাদবর, মুক্তার হোসেন শেখ, ওমর ফারুক, হৃদয় বেপারী, আশিক বেপারী, আরিফ শিকদার, আরাফাতসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

খেলায় দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। মাঠজুড়ে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকরা বারবার করতালিতে ফেটে পড়েন। নির্ধারিত সময় শেষে বিজয়ী দলের হাতে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও পরাজি দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা।

 

অতিথিরা বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট