1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী টঙ্গীবাড়ীতে অসহায় দিনমজুরের বসত বাড়ি দখল, প্রশাসনের সহায়তা না পেয়ে ছোট শিশু নিয়ে রাস্তায় ঘুরছে ভুক্তভোগী ওসমান হাদির উপর গুলি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে – জালাল উদ্দীন  টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া  ঐতিহ্য হারানোর পথে হাসাইল মৎস্য আড়ত প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক টঙ্গীবাড়ীতে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ১ সরকারি ব্যাংকে ঘুষের অভিযোগ—অগ্রণী ব্যাংক শাখার বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের

টঙ্গীবাড়ীতে শহিদ জিয়া রুপা কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ারা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুষ্ঠিত শহিদ জিয়া স্মৃতি রুপা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে গোয়ারা স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেল ৪ টায় ভোরন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গোয়ারা স্পোর্টিং ক্লাব বনাম বালিগাও এর মধ্যকার ফাইনাল খেলায় গোয়ারা ১-০ গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আমির হোসেন দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা,লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার। উপজেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান বেপারীর সভাপতিত্বে ও আউটশাহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন শিকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য জহিরুল ইসলাম লেলিন,শেখ জামাল,উপজেলা বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম মুরাদ,ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আকতার তৃষা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ অনিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি, সাধারণ সম্পাদিকা নাসিমা আকতার সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট