1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী টঙ্গীবাড়ীতে অসহায় দিনমজুরের বসত বাড়ি দখল, প্রশাসনের সহায়তা না পেয়ে ছোট শিশু নিয়ে রাস্তায় ঘুরছে ভুক্তভোগী ওসমান হাদির উপর গুলি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে – জালাল উদ্দীন  টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া  ঐতিহ্য হারানোর পথে হাসাইল মৎস্য আড়ত প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক টঙ্গীবাড়ীতে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ১ সরকারি ব্যাংকে ঘুষের অভিযোগ—অগ্রণী ব্যাংক শাখার বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের

সৎ নেতৃত্ব ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব না, জামায়াত নেতা ফজলুল করীম

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম টঙ্গীবাড়ী প্রতিনিধি: গতকাল ২৯ নভেম্বর ২০২৫ তারিখ রোজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ-২ আসনের বেতকা ইউনিয়নের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশে খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৎ নেতৃত্ব ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব না। কারণ একটি দেশের অগ্রগতি নির্ভর করে নেতৃত্বের সততা, নৈতিকতা ও দূরদর্শিতার ওপর। সৎ নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে অনুপ্রাণিত করে এমন নেতৃত্বই দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহারে ভূমিকা রাখে এবং উন্নয়নকে স্থায়িত্ব দেয়।

তিনি বলেন, সততার ভিত্তিতে গড়া নেতৃত্ব সমাজে ন্যায়, সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। সৎ নেতৃত্বই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে। তাই প্রকৃত সোনার বাংলা গড়তে হলে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। আর এই সৎ নেতৃত্ব তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুতরাং আমরা আশা করছি এবারের নির্বাচনে সৎ নেতৃত্ব বেছে নিতে ভুল করবেন না।

উক্ত নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, ওলামা বিভাগের সভাপতি ও মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টংঙ্গিবাড়ি থানার আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি কাজি ইকবাল হোসেন, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, বেতকা ইউনিয়নের সভাপতি মোঃ আবু হানিফ সরকার, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এরফান আহমেদ আরিফ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারিসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকবৃন্দ ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট