1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

মোল্লাকান্দিতে সেনাবাহিনীর অভিযানে থানা লুটের শটগানসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি শটগান, এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল শনিবার রাত ৭টা থেকে শুরু হওয়া এই বিশেষ তল্লাশি অভিযানে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে আমঘাটা গ্রামের দৌলত মাষ্টারের পুত্র। পরে তাকে নিয়ে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।

পরে উদ্ধার হওয়া শটগানটি গত ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সময় মুন্সীগঞ্জ সদর থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র বলে শনাক্ত করা হয়।মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বলা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে। এদিকে মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার না হওয়াতে প্রতিনিয়ত ইউনিয়নটির বিভিন্ন গ্রাম বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত ২০ দিনে তাদের এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। এসব ঘটনায় একাধিক মামলা হলেও স্থানীয় সন্ত্রাসী ও দুই গ্রুপের ভাড়াটিয়া চিহ্নিত সন্ত্রাসীরা আটক না হওয়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট