1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বাশা সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাইকপাড়া টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল

টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসা সেবা

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দেয়াল, সিলিং ও করিডোরের বিভিন্ন স্থানে থাকা এসব ফাটল দিনদিন আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মচারী ও সেবা নিতে আসা রোগীরা। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ—ভবনের নাজুক অবস্থার কারণে তারা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন। অনেকেই চিকিৎসা নেওয়ার সময় ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতা বোধ করছেন। বিশেষ করে মহিলা ওয়ার্ড, জরুরি বিভাগ এবং বহির্বিভাগে থাকা ফাটল আরও স্পষ্ট হওয়ায় রোগীদের উদ্বেগ বেড়েছে।হাসপাতালের একাধিক কর্মকর্তা জানান, ভবনের বয়স অনেক বেশি হওয়ায় নিয়মিত মেরামতের প্রয়োজন হয়। কিন্তু পর্যাপ্ত সংস্কার না হওয়ায় পুরো ভবনটি বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। এর মধ্যেই চিকিৎসা কার্যক্রম চালু রাখায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। দ্রুত সংস্কার না হলে সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক বলেন, ভবন ও কোয়াটার গুলো খুবই ঝুকিপূর্ণ। আমি ইতিমধ্যে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত ভবনের সংস্কার কাজ শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট