1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গীবাড়িতে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মহান আল্লাহ কে নিয়ে কটুক্তিকর মন্তব্য করায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম ও শানে সাহাবা খতিব ফাউন্ডেশন টঙ্গীবাড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে টঙ্গীবাড়ি বাজার, থানা ভবনের সামনে এবং মডেল মসজিদ এলাকা অতিক্রম করে বরলিয়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও তৌহিদী জনতা অংশ নেন।

 

বক্তারা তাঁদের বক্তব্যে আবুল সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া সমাবেশ ও মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি হেফাজত ইসলামের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ, উপজেলা খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা কাজী মোস্তাফিজুর রহমান, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের সভাপতি মাওলানা সাদ সাদী, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সামসুদ্দিন তুহিন সহ আরোও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট