1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী দিঘীরপাড় লিটুখান বাজারে ভুতুড়ে বিদ্যুৎ বিলের জালে দুই দোকানি।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের লিটুখান বাজারে দু’জন নিম্নআয়ের দোকানদারের ওপর নেমে এসেছে অস্বাভাবিক পরিমাণ ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের বোঝা। সাধারণ বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই বিল পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ঘটনার পর পুরো বাজারজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জরাজীর্ণ একটি দোকানঘর ভাড়া নিয়ে চা–পান ও নিত্যপণ্যের ব্যবসা করেন বাদশা বেপারী। দোকানে একটি বাতি ও একটি ফ্যানই তাঁর একমাত্র বিদ্যুৎ ব্যবহারের উৎস। মাসে সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকা বিল আসত। কিন্তু চলতি মাসে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ৫৫ হাজার ৫৫০ টাকার বিল। বিল দেখে স্তব্ধ হয়ে যান তিনি। বাদশার ভাষায়, “এটা তো অসম্ভব। আমার দোকানে এত ব্যবহারের সুযোগই নেই। বিলের নম্বরে ফোন করলে শুধু অফিসে যেতে বলেছে।”

একই বাজারে ছোট খাবারের দোকানের মালিক শহীদ খানও পড়েছেন একই দুর্ভোগে। দোকানে দুটি বাতি, একটি ফ্যান ও একটি ছোট ফ্রিজ ব্যবহার করা হয়। সাধারণত তাঁর বিদ্যুৎ বিল ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে থাকে। অথচ এ মাসে তাঁর বিল এসেছে ২৪ হাজার ২১৬ টাকা। শহীদ বলেন, “বিলটা হাতে নিয়ে প্রথমে দাঁড়াতেই পারছিলাম না। এত বড় বিল আসার কথা না। এভাবে গেলে দোকানটাই বন্ধ করে দিতে হবে।”

 

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক মাস ধরে বাজারে নিয়মিত ভুতুড়ে বিল আসছে। তারা মনে করছেন মিটার রিডিং কিংবা বিলিং সিস্টেমে গুরুতর ত্রুটি রয়েছে। দ্রুত তদন্ত করে সঠিক হিসাব নির্ধারণের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্তরা।

 

বিল প্রস্তুতকারী কর্মী সুমি রানী দাস জানান, সংশ্লিষ্ট দুই গ্রাহককে একাধিকবার অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “ওরা অফিসে এলে আমরা সরেজমিন যাচাই করে বিল পুনরায় বিবেচনা করবো।”

 

টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার (ডিজিএম) মোঃ আব্দুস ছালাম জানান, “মিটার রিডিং বা বিলিং সিস্টেমে ত্রুটি থাকতে পারে। আমরা বিষয়টি সরেজমিনে দেখে দ্রুত সমাধান করার পদক্ষেপ নেবো। ভোক্তাদের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।”

 

এদিকে বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও আশঙ্কা প্রকাশ করে বলেছেন—দোকানিদের ওপর চাপিয়ে দেওয়া এ ধরনের অস্বাভাবিক বিল ভোক্তা হয়রানির উদাহরণ। দ্রুত তদন্ত, সঠিক বিল নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট