1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে লিজকৃত জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলো প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহি ইউনিয়নের চান্দের বাজারে লিজকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও সেখানে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় পারভেজ ঢালীর বিরুদ্ধে।

রবিবার (৭ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট জমিতে ঘর নির্মাণের জন্য কয়েকটি খুঁটি পুতে রাখা হয়েছে।

ভুক্তভোগী মজিবুর রহমান ঢালীর ছেলে তানজিল হাসান জানান, তার বাবা ও চাচা ওহিদ ঢালী দীর্ঘদিন ধরে জমিটি লিজ নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। বর্তমানে দু’জনই প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি পাশের জমির মালিক পারভেজ ঢালী ওই লিজকৃত জমিতে জোর করে দোকানঘর নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

অভিযুক্ত পারভেজ ঢালী দাবি করেন, “পিছনের জমি আমি ওই এলাকার বাবুল ঢালীর থেকে ক্রয় করেছি এবং এই লিজকৃত জমির লিজি আমার কাছে স্ট্যাম্প করে দিয়েছেন। তাই আমি এখানে নির্মাণ কাজ শুরু করি।” তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে, তাই কাজ স্থগিত রাখা হয়েছে।

স্থানীয় বাবুল ঢালী বলেন, “আমি পারভেজ ঢালীর কাছে কিছু জমি বিক্রি করেছি। পাশাপাশি আমার মায়ের নামে লিজ নেওয়া একটি জমি আছে, সেটিও তার কাছে স্ট্যাম্প করে দিয়েছি।”

টঙ্গীবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী বলেন, “কাগজপত্র যাচাই না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত না হওয়ায় প্রাথমিকভাবে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।”

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম জানান, “আমি ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এবং পুতে রাখা খুঁটিগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট