1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

সরকারি ব্যাংকে ঘুষের অভিযোগ—অগ্রণী ব্যাংক শাখার বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শাখার দ্বিতীয় ম্যানেজার কানু লাল বাবুর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানিয়েছে, টাকা উত্তোলনের সময় তাঁদের কাছ থেকে ৮ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।

 

ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম জানান, তাঁর ভাই হুমায়ূন কবির জীবদ্দশায় অগ্রণী ব্যাংকের ওই শাখায় প্রায় ৫৫ হাজার টাকা সঞ্চয় করে যান। ভাইয়ের মৃত্যুর পর আইনগত প্রক্রিয়ায় নমিনী তাঁর ভাবি নার্গিস কবির টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকের দ্বিতীয় ম্যানেজার অতিরিক্ত ৮ হাজার টাকা দিতে হবে বলে জানায়।

 

শামীম বলেন, “ব্যাংকে টাকা রাখি নিরাপত্তার জন্য। কিন্তু নিজের টাকাই তুলতে অতিরিক্ত টাকা দিতে হলে আমরা যাব কোথায়? কানু লাল বাবু সরাসরি বলে একাউন্টের টাকা তুলতে ৮ হাজার টাকা দিতে হবে। বাধ্য হয়েই আমরা টাকা দিয়েছি।”

 

স্থানীয় গ্রাহকরা বলছেন, সরকারি ব্যাংকের শাখায় এ ধরনের হয়রানি উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। তাঁরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট