1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বাশা সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাইকপাড়া টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল

টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

 

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি-

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুণ ধরিয়ে দিয়েছে মাদকাশক্ত যুবক মহসিন মাদবর (২৬)। এতে ঘরের বেশ কিছু অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অফিসার আতিকুর রহমান। মহসিন উপজেলার কাঠাদিয়া গ্রামের হোসেন মাদবর এর ছেলে।

জানাগেছে, মহসিন মাদবর দীর্ঘদিন যাবৎ এলাকায় নেশা করে আসছে।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে সে নেশা করার জন্য তার পরিবারের কাছে টাকা চায়। এ সময় তার পরিবার  টাকা দিতে অস্বীকৃতি জানাইলে মহসিন তার নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে রাত সাড়ে ৭ টার দিকে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনে।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যাক্তি জানান মহসিন মাদবর এলাকার একজন চিহ্নিত মাদক সেবনকারী। সে মাদক খাওয়ার জন্য পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়।

ওই এলাকার রাকিব নামের ব্যাক্তি বলেন, মহসিন মাদবর দীর্ঘদিন যাবৎ নেশা করে এবং বিক্রিও করে।  সে নেশার টাকা চেয়ে না পেয়ে ঘরের ভিতরে আগুন ধরিয়ে দেন এতে ঘরের ভিতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন মোটামুটি এলাকাবাসী নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। আমরা মহসিন এর স্ত্রী ও মায়ের কাছে জানতে পারি মহসিন নেশাগ্রস্থ নিজেই নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি হতে চলে গিয়ে ফোনে ভিডিও কল করে তার পরিবারকে সে নিজেই  আগুন দেওয়ার বিষয়টি জানিয়েছেন। এতে ঘরের আংশিক অংশ আগুনে পুড়ে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট