1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঐতিহ্য হারানোর পথে হাসাইল মৎস্য আড়ত

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পুরনো ও ঐতিহ্যবাহী মৎস্য আড়ত আজ বিলুপ্তির পথে। একসময় এ আড়ত ছিল স্থানীয় জেলে, আড়তদার ও ক্রেতাদের মিলনমেলা—দিনভর চলত মাছের হাঁকডাক, দরদাম আর কর্মচাঞ্চল্য। কিন্তু সময়ের পরিবর্তন, মাছের উৎপাদন কমে যাওয়া এবং আধুনিক বাজার ব্যবস্থার কারণে আড়তটির আগের জৌলুস আজ আর নেই।

স্থানীয় জেলেদের অভিযোগ, পদ্মার নাব্যতা হ্রাস, নদীতে অবাধে কারেন্ট জাল ব্যবহার, এবং মৎস্য সম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপের ঘাটতিতে মাছের সরবরাহ দ্রুত কমে গেছে। ফলে আড়তের ব্যবসা ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়েছে।

আড়তের কয়েকজন আড়তদার জানান, আগে প্রতিদিন ভোর থেকেই মাছ বিক্রি করতে ভিড় লেগে থাকত। এখন যেদিন একটু মাছ পাওয়া যায় সেদিনও আগের মতো ক্রেতা নেই। নতুন প্রজন্মের অনেকেই এ পেশায় আসতে আগ্রহ হারিয়ে ফেলেছে।

স্থানীয়রা মনে করেন, সঠিক পরিকল্পনা, মৎস্য সম্পদ রক্ষায় কঠোর নজরদারি, নদীসংরক্ষণ উদ্যোগ এবং আধুনিক বাজার সুবিধা নিশ্চিত করা গেলে হাসাইল মৎস্য আড়তের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট