1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং

প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন

টঙ্গীবাড়ী প্রতিনিধি:মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেছেন, দেশে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা, সংঘাত ও হানাহানির সংস্কৃতি চলে আসছে। এখন সময় এসেছে সেই প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়ার।

 

শুক্রবার জুমার নামাজের পর টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

 

কে এম বিল্লাল হোসাইন বলেন, “আমরা সবাই এক দেশের মানুষ, একে অপরের ভাই। এ দেশে হানাহানি, সংঘাত কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। সামনের প্রজন্মের জন্য শান্তির ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে সমাজ থেকে মাদক নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি নদীবেষ্টিত মুন্সীগঞ্জে প্রতিবছর ভয়াবহ নদীভাঙনে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হন উল্লেখ করে তিনি স্থায়ী একটি বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ মুসা, লৌহজং উপজেলা সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল্লাহ সরদার, উপজেলা সহসভাপতি আব্দুস সাওয়ার মোল্লা, আল আমিন বেপারীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট