1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন এবং ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠিত হয়।

 

টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেল ৪ টায় বালিগাও ইউনিয়ন পরিষদের মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এর সভাপতিত্বে ও সহ সভাপতি আকতার হোসেন মোল্লা’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ,জহিরুল ইসলাম মুরাদ, পাপিয়া ইসলাম।

 

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম লেলিন, সলেমান মাদবর, ওলিউল্লাহ খান, জাহাঙ্গীর মাদবর, মামুন মোল্লা,দেওয়ান মনিরুজ্জামান মনির, মহিলা দল নেত্রী বিউটি আক্তার, রাজিয়া সুলতানা সুমি,কাকলি আক্তার, শিউলি আক্তার,জেসমিন সুইটি সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেত্রীবৃন্দ।

 

বক্তারা অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর ঐক্য, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন বালিগাও কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা আলমগীর হোসেইন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট