1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বাশা সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাইকপাড়া টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী  (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মটুকপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর পিতার নাম রাকিব হাসান।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে গ্রামের সড়কে হাঁটছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

 

স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুত চিকিৎসার পাওয়ার আশায় তাকে ঢাকার আজগর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।

 

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে সাফওয়ানের জানাজা শেষে আড়িয়ল কবরস্থানে দাফন করা হয়।

নিহত শিশুর চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোচালক তাদের সঙ্গে টঙ্গীবাড়ী হাসপাতাল পযর্ন্ত ছিলেন। তবে শিশুটির জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকায় তখন চালকের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়নি। তবে তার বাড়ি হাসাইল গ্রামে।

 

স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, মটুকপুরের ওই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় সরু। এখানে দুটি স্কুল ও দুটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিশু চলাচল করে। কিন্তু অটোরিকশাগুলো বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়দের দাবি, এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ওই সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট