1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী সাইয়েদ মাজহার সাঈদ শাহ। উপজেলার আব্দুল্লাহপুর এলাকার কাছিমিয়া বাইতুল উলূম মাদরাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন।

 

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আগামী বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ও প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সাইয়েদ মাজহার সাঈদ শাহকে।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তিনি পাক–ভারত উপমহাদেশের খ্যাতিমান হাদিস বিশারদ খাতিমাতুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী (রহ.)–এর সুযোগ্য পৌত্র এবং একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব। মাহফিলে দেশ-বিদেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

 

অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদরাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট