1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ডাকাতি: স্বর্ণ ও নগদ অর্থ লুট

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী আল আমিনের বাড়িতে গভীর রাতে নৌপথে ট্রলারযোগে আসে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল। মুখোশ পরিহিত ডাকাতরা প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং ককটেল ফাটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে।

 

ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দীর্ঘ সময় ধরে লুটপাট চালায়। এ সময় তারা ঘরে থাকা প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে, যেখানে একাধিক সশস্ত্র ডাকাতকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ফুটেজটি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।

 

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট