1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

উত্তর রক্ষিতপাড়ায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া ‘ভাই ভাই সংঘে’র উদ্যোগে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী চলে এই উৎসব। উত্তেজনাপূর্ণ এই ক্রীড়া আসরকে ঘিরে গোটা উত্তর রক্ষিতপাড়া গ্রামে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

উত্তর রক্ষিতপাড়া ‘ভাই ভাই সংঘের’ মাঠে দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই ছোট-বড় সকল বয়সের গ্রামবাসী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন এবং খেলা উপভোগ করেন। প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, লং জাম্প, মোরগ লড়াই সহ নানা ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। খেলার চূড়ান্ত পর্বের আকর্ষণ ছিল বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল ম্যাচ, যার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়।

 

সংগঠনের সভাপতি মো. আব্দুর রহমান শেখের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিল রহমান (খলিল)। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী শেখ।

প্রতিযোগিতা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মোহাম্মদ হৃদয়।

 

খেলাধুলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে তাদের পুরস্কার তুলে দেন। প্রতি বছরই এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়, যা রক্ষিতপাড়া গ্রামের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

প্রধান অতিথি মো. খলিল রহমান তার বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি যুবসমাজকে খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

 

আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতেও তারা এমন জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষকে বিনোদন ও অনুপ্রেরণা দিতে চান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট