1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজার বসিয়ে জমি ভরাট, অভিযান চালিয়ে সরঞ্জাম অপসারণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পপুলার কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, উক্ত স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও ড্রেজার পাইপলাইন জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না।

পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ড্রেজার মেশিন ও পাইপলাইন অপসারণ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ জানান, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট