1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীবাড়ীতে সার ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভ্রাম্যমান আদালতে সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কামারখাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৩৯ ধারায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট সার ব্যবসায়ী যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করেননি। পাশাপাশি সার বিক্রয়ের তথ্য, রশিদ বা মেমো সংরক্ষণ না রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টঙ্গীবাড়ি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমতিয়াজ জাহান খান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট