1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীবাড়ীতে অন্যের জমির গাছ কেটে দখলচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

জসিম শেখ টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অন্যের জমিতে প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শরীফ শেখ টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া মৌজার আরএস ১৪৪ নম্বর দাগে অবস্থিত ৩৮ শতাংশ জমি কাদির মোল্লার কাছ থেকে সাফ কবলা রেজিস্ট্রি করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন মো. শরীফ শেখ। সম্প্রতি ওই জমিতে রোপণ করা ১০টি আকাশি কাঠ গাছ ও গাছের ডাল কেটে ফেলা হয়। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী ও তার স্বজন কাদির মোল্লা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

 

এ বিষয়ে ভুক্তভোগী মো. শরীফ শেখ বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমিতে আতাউর রহমান নামের এক ব্যক্তি জোরপূর্বক লোকজন নিয়ে এসে গাছ কেটে জমি দখলের চেষ্টা করেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই।”

 

অভিযুক্ত আতাউর রহমান মুঠোফোনে বলেন, “এই জমিটি একসময় আমার ছিল। পরে আমি হাসাইল গ্রামের মুরাদ দেওয়ানের কাছে জমিটি বিক্রি করেছি।” তবে এ বিষয়ে মুরাদ দেওয়ান জানান ভিন্ন কথা। তিনি বলেন, “আমি আতাউর রহমানের কাছ থেকে জমিটি ভাড়া নিয়েছি। সে কারণেই সেখানে কাজ করার জন্য লোক পাঠিয়েছি।”

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট