1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীবাড়ীতে ফসলি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হুমকিতে কৃষক

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল-টঙ্গীবাড়ীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে খাল দখল, ভরাট ও দূষণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কোথাও খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আবার কোথাও খালের পানি নোংরা ও দূষণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে কৃষি জমিতে পানি আটকে গিয়ে সময়মতো আলু রোপনসহ কৃষি কাজ করতে পারছেন না কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্ষা মৌসুমে খালে পানি জমে থেকে যায় এবং সঠিকভাবে নিষ্কাশন না হওয়ায় জমি দীর্ঘসময় পানিবন্দি থাকে। এতে আলু, শাকসবজি ও রবিশস্য চাষ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সময়মতো রোপণ না করতে পারায় উৎপাদন ব্যয় বাড়ছে এবং অনিশ্চয়তার মুখে পড়েছে মৌসুমি ফসল চাষ।

এলাকাবাসীর ভাষ্য, খাল রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নেই। বছর বছর সমস্যা আরও বাড়ছে। খাল সংস্কার, দখলমুক্ত করা এবং পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য তারা দ্রুত প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল বলেন, টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৯০ শতাংশ জমিতে আলুসহ নানা ফসলের আবাদ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আড়িয়ল ইউনিয়নে আবাদে অগ্রগতি তুলনামূলকভাবে কম।

তিনি আরও জানান, বিভিন্ন স্থানে খালের মুখ বন্ধ ও দখল হয়ে থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে, ফলে ওই এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে।

জেলা ও উপজেলা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খাল পুনরুদ্ধার ও সংস্কারের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কার্যকর উদ্যোগ ও নজরদারি ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।

খাল দখল ও দূষণে পানিনিষ্কাশন ব্যবস্থার অবনতি শুধু পরিবেশ নয়, আলু চাষসহ কৃষিকাজেও বড় ধরনের সংকট তৈরি করেছে। কৃষকরা দ্রুত সমাধানের অপেক্ষায় দিন গুনছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট