1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এবি ব্যাংক পিএলসি টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজার উপশাখার কার্যক্রম শুরু

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে এবি ব্যাংক পিএলসি’র উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

 

উপশাখাটির উদ্বোধন করেন এবি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন দোলন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপক মোঃ মাহতাব উদ্দিন আহম্মদ এবং নিয়ন্ত্রক শাখা নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আশফাক আহমেদ। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ব্যবসায়ীরা বলেন, বালিগাঁও বাজার এলাকায় এবি ব্যাংকের এই উপশাখা চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি গ্রাহকরা সহজেই আমানত, ঋণসহ আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এই উপশাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট