1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি :

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসহায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি গীর্জায় মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়। বুধবার (২৪ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিঝুড়ি বাজার এলাকায় এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যানের ভাতিজা নাইম ইসলাম, মনিরুল ইসলাম, ইউপি সদস্য সুজা মন্ডল, আব্দুর রহিম, মজিবর রহমান, নুরুল ইসলাম, সাহিদা বেগম, কল্পনা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

জানা গেছে, উপজেলার খাড়ামোড়া এলাকায় অবস্থিত ৩টি এবং খ্রিস্টানপাড়ায় অবস্থিত ২টি গীর্জায় প্রতি গীর্জায় ৫০ কেজি করে মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়।

 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট