1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন জয়ী

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার সুবাসপুর বছিরন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন বনাম আদর্শ রক্তদান সংস্থা মুন্সীগঞ্জ এর মধ্যকার প্রীতি ম্যাচে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন জয়ী হয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন। ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে আদর্শ রক্তদান সংস্থা মুন্সীগঞ্জ ১১৫ রান করতে সক্ষম হয়। ফলে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন ৪৫ রানে জয়ী হয়। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ শাহিন শেখ, আদর্শ রক্তদান সংস্থা’র দলনেতা ফকির মোহাম্মদ সাকিব, দপ্তর সম্পাদক ইকরামুল হাসান রনি, উপদল নেতা সঞ্জিদ মাহমুদ চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সদস্য তাসিন আল নাবিল প্রান্ত, আমিনুল, সাইদুলসহ অন্যান্য সদস্যরা। ম্যাচ পরিচালনা করেন সাজ্জাদ হোসেন।

মহান বিজয় দিবসের চেতনায় আয়োজিত এই প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট