1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং

ধীপুর ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি রিপন, সম্পাদক বাবু

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ জসিম শেখ মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মো. রিপন দেওয়ান এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমান (বাবু)।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নয়ানন্দ মোড় বালুর মাঠে আয়োজিত সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদুল ইসলাম মজুমদার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী, সিনিয়র সহসভাপতি আ. আজিজ হাওলাদার, সহসভাপতি মো. মজিবর দেওয়ান ও মো. দেলোয়ার হোসেন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মো. শামিম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদ, কৃষিবিষয়ক সম্পাদক বাদশা বেপারী, কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল আমিন মাল, ধীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুর ইসলাম বেপারী, আড়িয়ল ইউনিয়ন বিএনপি নেতা আ. সাত্তার দেওয়ান, শাহ মোয়াজ্জেম, সাইফুল ইসলাম ও জাব্বির খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট