1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মনোনয়ন ফরম জমা দিলেন মুন্সীগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী কেএম বিল্লাল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসেন। সোমবার (২৯ডিসেম্বর) দুপুরে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

 

এ সময় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা শেষে কেএম বিল্লাল বলেন, ইসলামী আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী গাজী মুহাম্মাদ রফিকুল ইসলাম। উপদেষ্টা মাওলানা আল আমিন খলিফা, লৌহজং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম খান, সহ সভাপতি আব্দুস সাওার মোল্লা, সেক্রেটারী আল আমিন বেপারী, টঙ্গীবাড়ি উপজেলার সেক্রেটারি ডাঃ ওবায়দুল্লাহ সরদার, সহ সভাপতি দেলোয়ার হোসেন শিকদার, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট