1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীবাড়ীত চাচার বিরুদ্ধে ভাতিজার লাউ গাছ কেটে ফেলার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার বিরুদ্ধে ভাতিজার রোপণকৃত প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাচার বিরুদ্ধে ভাতিজা টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতকা ইউনিয়নের চর ছটফটিয়া গ্রামে।

শনিবার সকালে সরজমিনে গিয়ে জানাগেছে, ছটফটিয়া গ্রামের নাছির খান এর ছেলে ফারুক খান দীর্ঘদিন ধরে বড় ছটফটিয়া মৌজার খতিয়ান নং ৭০ দাগ নং ৬০ নাল জমির ০.৩৩ একর ভিপি/কেস নং ৯০/৭৭ সরকার হতে লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন। এই বছরেও তিনি ওই জমিতে লাউ চাষ করেছিলেন।

ভুক্তভোগী ফারুখ খান বলেন, শুক্রবার রাতেও আমার চাষাবাদ করা লাউ গাছ গুলো ভালো দেখে যাই৷ শনিবার সকালে এসে দেখি আমার প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলে রেখেছে। তিনি আরও বলেন, আমার প্রতিবেশি আমির খান এর ছেলে মজিবুর খান দীর্ঘদিন ধরে আমাদের লিজকৃত জমিটি দখলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে মজিবর খানই লোকজন নিয়ে আমার রোপনকৃত লাউ গাছ কেটে ফেলেছে। এতে কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় মোফাজ্জল খান বলেন,আমরা দীর্ঘদিন ধরেই দেখতেছি নাছির খানের ছেলে ফারুখ খান এই জমিতে চাষাবাদ করে আসছেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মজিবুর খান কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল হক ডাবলু জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট