1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

টঙ্গীবাড়ীতে বিদ্যালয়ের নাম ব্যবহার করে অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তন

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি-মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রশাসনের অনুমতি কিংবা টেন্ডার ছাড়াই কেটে ফেলা হচ্ছে একাধিক সরকারি সৃষ্টি কড়াই গাছ।

প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা সরকারি সৃষ্টি কড়ই গাছ অনুমোদন ছাড়াই কেটে ফেলা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য কুদ্দুস মেম্বার তার সহযোগীদের নিয়ে সরকারি আইন ও বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের নাম ব্যবহার করে ৫টি রেন্ডি কড়ই গাছ কেটে ফেলেছেন।এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে সরকারি গাছ কাটা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য কুদ্দুস মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে সাবেক ইউএনও বরাবর একটি আবেদন করা হয়েছে। তবে তিনি কোনো ধরনের লিখিত অনুমোদনপত্র দেখাতে পারেননি।

অন্যদিকে, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, গাছ কাটার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, এভাবে অনুমোদন ছাড়া একের পর এক সরকারি গাছ কেটে ফেলা হলেও প্রশাসনের নীরব ভূমিকার কারণে রাস্তার পাশের সবুজ পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট