1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং

টঙ্গীবাড়িতে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেডিলাইফ ডিজিটাল হাসপাতাল অ্যান্ড দ্য ল্যাবকে ২৫ হাজার টাকা এবং বালিগাঁও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেওয়ান মো. জাহিদুল।

 

অভিযোগে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেবা মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করেনি। পাশাপাশি নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত অর্থ আদায় করে রোগীদের সেবা প্রদান করা হচ্ছিল। এসব অভিযোগে দুই প্রতিষ্ঠান মালিককে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

 

এ সময় দুই প্রতিষ্ঠানের মালিকসহ নিয়োজিত নার্স, টেকনোলজিস্ট, ক্লিনার ও অন্যান্য কর্মীদের বর্জ্য ব্যবস্থাপনা, সেবা মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন ও অনুসরণ এবং রোগীসেবার মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট