1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীবাড়ীর বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বুধবার (৭জানুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং বেতকা ইউনিয়ন বিএনপি সভাপতি কে.এম জহিরুল ইসলাম লেলিন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, বেতকা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার তালুকদার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং নিয়মিত পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

 

বক্তারা বলেন, সময়মতো বই বিতরণ হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরু থেকেই পাঠ্যক্রম অনুযায়ী ক্লাস ও পড়াশোনা করতে পারবে। অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

 

এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট