1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় পুলিশের অভিযানে ইয়াবা তৈরীর মেশিন সহ গ্রেফতার ১ টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা টঙ্গীবাড়ীতে মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ সহ ১০ মাদক কারবারি আটক টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৫ দিঘিরপাড় এমআই দাখিল মাদ্রাসায় পুনর্মিলনীর প্রস্তুতি সভা মুন্সীগঞ্জে বৃত্তি পেল ১৪৬ শিক্ষার্থী টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীবাড়িতে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি –

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দশ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। টঙ্গীবাড়ী থানায় মামলা হয়েছে।

জানাযায় নির্যাতিতা শিশুটি (৯) বৃহস্পতিবার( ৮ জানুয়ারি) সন্ধ্যায় দোকান হতে খাবার কিনে খাওয়ার জন্য উপজেলার কাজী মার্কেটের সামনে যায়।

এ সময় অভিযুক্ত সৌরভ ঢালী (১৯) নির্যাতনের শিকার শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে টংগিবাড়ী উপজেলা কমপ্লেক্স এর ভিতর প্রকল্প বাস্তবায়ন অফিসের টিনসেড গোডাউনের পিছনে নিয়া মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

নির্যাতিতা শিশু চিৎকার করলে আশ পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সৌরভ ঢালী তাকে ছেড়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অভিযুক্ত সৌরভ আমতলী গ্রামের মনির ঢালির ছেলে।

পরে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত খুলে বললে মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে আটক করে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা হয়েছে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আগামীকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট