1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

টঙ্গীবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লেপ পেলো ২শতাধিক শীতার্ত মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী  প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে সেচ্ছাসেবীদের উদ্যোগে লেপ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার পাইকপাড়া হাইস্কুল মাঠে সেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ সংঘের উদ্যোগে এসব লেপ বিতরণ করা হয়। লেপ তুলে দেওয়া হয় স্থানীয় বিভিন্ন ইউনয়নের নিন্ম আয়ের নারী-পুরুষের মাঝে।

সংগঠনের সভাপতি চিকিৎসক কামরুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাখাওয়াত হোসেন শেখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম বাবুল।

আয়োজকরা জানান, সংগঠনের নিজেস্ব তহবিল থেকে প্রতিবছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট