1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আবদুল্লাহ(১৮) নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল মো. ফজল শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. ফজল শেখ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে নিহতের মরদেহ টঙ্গীবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, মোটরসাইকেল চালককে হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট